রবিউল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় 'উইডেভস ফাউন্ডেশন' ও পত্নীতলা উপজেলা সমিতি 'পউস' এর যৌথ উদ্যােগে দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রম এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে দারুল আমান পরিচালনা পর্ষদের পরিচালক ও পউস'র প্রতিষ্ঠাতা মু. হাবিব সাত্তি'র সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউডেভস ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিটিও তারেক হাসান।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- পউস পাঠাগারের সাধারণ সম্পাদক প্রাক্তন কৃষি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রউফ মান্নান, সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক সামসুজ্জোহা, গগনপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোতাহার হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments