সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর মেলান্দহের দেওলাবাড়িতে শয়নকক্ষ থেকে মাদ্রাসার ছাত্রী জুঁথি আক্তারের (১৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ জানুয়ারী (বুধবার) দুপুরের দিকে মৃতদেহটি উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করে পুলিশ।
স্থানীয়রা জানান,জুঁথির বাবা জয়নাল আবেদীন চট্রগ্রাম সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহের সুবাদে সেখানেই স্বপরিবারে থাকতেন। দুই বছর আগে জুঁথির বাবা নিজ গ্রামে এসে নতুন বসতি গড়েন। জুঁথি গ্রামের একটি কওমী মাদ্রাসায় লেখাপড়া করতেন।
জানা গেছে, দেওলাবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জুঁথি আক্তার প্রতিদিনের ন্যায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জুঁথিকে ঘরের ধর্নার সাথে ওড়না পেচানো লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মেলান্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মায়নুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ইউডি মামলা হয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments