স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতো এবারও তীব্র শীত আর ঠাণ্ডা বাতাসে কাবু নিন্মআয়ের মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোরঝলক’। শুক্রবার বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর হাইস্কুলের মাঠে প্রায় ৪শতাধিক গরীব ও নিন্মআয়ের মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও সোনালী ব্যাংক লিমিটেড, কটিয়াদী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার জাকির হোসেন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকির মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী। কম্বল বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট্য সমাজ সেবক এ এন এম রেজাউল করিম রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী আবদুল হেকিম কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, মসুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বৈরাগীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিন, সোনালী ব্যাংকের অফিসার কামরুল ইসলাম কিবর, সংগঠনের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম মাষ্টার, ডা. কফিল উদ্দিন ও সংগঠনের সাবেক সভাপতি কবির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল কাদির সবুজ, রফিকুল ইসলাম রবি, ডাঃ হারুন অর রশিদ, নিশাদ মিয়া,আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল হাদী, ইলিয়াস হোসেন, হোসেন মিয়া, মোস্তফা মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা জানান, গ্রামের নিন্ম ও অসহায় কৃষকদের পাশে প্রতি বছরের মতো এবারও সাধ্যমতো কম্বল বিতরণ করা হয়েছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নিন্ম-গরীব মানুষজন অসহায়ের মতো কষ্টে জীবন-যাপন করেন। তাদের পাশে দাড়াতে পেরে আমরা অনেকটাই উৎফুল্ল-আনন্দিত। মূলত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আলোরঝলকের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
সব মন্তব্য
No Comments