সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলায় সুস্থ ধারার সাংবদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে একঝাক তরুণ উদ্যমী ও জৈষ্ঠ্য সাংবাদিকদের নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করলো প্রেসক্লাব জামালপুর। সংগঠনটিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডলকে সভাপতি এবং সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ হারুন সড়কে প্রেসক্লাব, জামালপুরের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পর্ষদ ঘোষণা করা হয়। এছাড়া ২০ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়।
সংগঠনটিতে রয়েছেন দেশের প্রথম সাড়ির বিভিন্ন গনমাধ্যমের জেলা পর্যায়ের সাংবাদিকরা ।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনিবার্হী পর্ষদে রয়েছেন- সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান লিখন ও দৈনিক জামালপুর দিনকালের সম্পাদক ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সাঈদ পারভেজ তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মানবজমিন ও বিজনেস স্ট্যার্ন্ডাড এর জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ পদে যমুনা টেলিভিশন ও বাংলানিউজ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি সাগর ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে প্রেস বাংলা এজেন্সি (পিবিএ) এর জেলা প্রতিনিধি রাজন্য রুহানি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা টাইমস ও ক্যাবল নিউজ ইন্টারন্যাশনাল (সিএনআই) এর জেলা প্রতিনিধি মো. ইমরান মাহমুদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন-বাংলার চিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম. সুলতান আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, আমাদের নতুন সময় ও আমাদের সময় ডটকম এর জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল, বণিক বার্তার জেলা প্রতিনিধির জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, ঢাকা পোস্ট ডটকম এর জেলা প্রতিনিধি রাকিব হাসান নয়ন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছে ২০ জন।
এর আগে ২৯ জানুয়ারি প্রাথমিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments