প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি :তীব্র তাপপ্রবাহে রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন এবং হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ এডাপটেশন ফোরাম সাতক্ষীরা।রবিবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।এতে উপস্থিত ছিলেন, কর্ণ বিশ্বাস কেডি, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, আবু তাহের, মোকাররম বিলাহ, অর্নব মন্ডল, লাবনী মজুদার, বাবলী আক্তার,শেখ হাবিব,মাসুদ রানা, নির্মল মন্ডল প্রমূখ।সেচ্ছাসেবীরা জানান, ইয়ুথ এডাপটেশন ফোরামটি সাতক্ষীরা’র সকল সেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে গঠিত যৌথ একটি প্ল্যাটফর্ম। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments