স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনও ষড়যন্ত্রকারী,সন্ত্রাসী, চাঁদাবাজি,লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার বিকেলে উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘের ব্যবস্হাপনায় এক ফুটবল টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,মাদক ও সন্ত্রাস মুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।
মহান স্বাধীনতা দিবস মিনিবার ফুটবল টূর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।
সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক,সাবেক যুগ্ম আহবায়ক আখতার হোসেন,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ,
মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ,আহসান হাবিব মোল্লা,দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার,উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্মআহবায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য মোঃ রাশেদ আলম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আজম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী খলিল মোল্লা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments