স্টাফ রিপোর্টার: সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বিশ্বাস এ দুটি মৌলিক সংস্কার সুরক্ষিত ও অপরিবর্তনীয় থাকবে।
উপদেষ্টা আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মানবাধিকার দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যা সুপ্রিম কোর্ট নিজেই এখন এ আইনের রক্ষক। এ দু’টি বিষয় কখনোই হারিয়ে যাবে না।
তিনি বলেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দু’টি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন-জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর তিনি এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান।
ড. নজরুল পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, যদিও একটি শতভাগ শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তে এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব
ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি Stefan Liller, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি Alberto Giovanetti সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments