ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রাবণ মিয়া-(২১) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের চারপাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মিয়া উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু-(২৪) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে কাউছার-(২৬)। নিহত শ্রাবণের স্বজন রাকিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রাবণসহ তিনজন মোটর সাইকেলযোগে লাউর-ফতেহপুর গ্রামে যাওয়ার পথে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চারাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত এক চিকিৎসক শ্রাবণকে মৃত ঘোষনা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজু ও কাউছারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments