ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘন্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভপতি মো. শহিদুল ইসলামের সভাপতিতেত্ব সভায় বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
ব্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহের করে তাকে প্রকাশ্যে ক্ষা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচির হুঁশিয়ারি দেন তারা।
সভা থেকে মঙ্গলবারের মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিটির বিষয় প্রকাশ্যে ক্ষা চেয়ে বিবৃতি না দেন, তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments