রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়। এসময় দুর্বৃত্তরা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। জানা গেছে,মঙ্গলবার গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। স্কুলের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাবের পাশের কক্ষে বিদ্যালয়ের নৈশপ্রহরী তাইজুল ইসলাম ঘুমানো ছিলেন। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে তিনি বের হতে চাইলে কক্ষের বাহির থেকে দরজার আটকানো দেখতে পান। এসময় তিনি জানালা থেকে পাশের প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কামালকে ডেকে তার মাধ্যমে দরজা খুলে বের হয়ে মুঠোফোনে চুরির বিষয়টি প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে খলিশাকোটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার,থানার ওসি মো. মোস্তফা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী,কমিটির অভিভাবক সদস্য লতিফ মীর প্রমুখ ঘটনাস্থলে যান। এসময় ইউএনও ডা. অন্তরা হালদার নৈশপ্রহরীকে শোকজ ও চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী জানান,বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি এ ব্যপারে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ল্যাবের ১৭ টি ল্যাপটপের মধ্যে চারটি অফিসিয়াল কাজে শিক্ষকদের রুমে থাকায় ১৩ টি চুরি হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন,পাশের কক্ষে নৈশপ্রহরী ঘুমিয়ে থাকবে আর ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরি সংঘটিত হবে তিনি টের পাবেন না এটা সন্দেহজনক। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও খলিশাকোটা হাই স্কুলের সভাপতি ডা. অন্তরা হালদার জানান, নৈশপ্রহরীকে শোকজ ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments