সিলেট অফিস: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর পক্ষ থেকে ’হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবীতে' জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার)০৬ জুন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা এর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও নির্বাহী সদস্য এডভোকেট বিহারী দাস।
স্মারকলিপিতে বলা হয় ৫ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধান জালাধার। বর্ষা মৌসুমে শহরের বৃষ্টির পানি ধারণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুরাতন খোয়াই নদীর ভূমিকা অপরিসীম। এছাড়াও এই শহরের ইতিহাস-ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের সাথে পুরাতন খোয়াই নদী একই সূত্রে গাথা। অথচ দুঃখজনক হলেও সত্য যে, কিছু স্বার্থন্বেষী মহল নদীটিকে অব্যাহতভাবে দখল করে রেখেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখলদারদের অবৈধ দখল, ভরাট ও দূষণের কারণে নদীর অবস্থা চরমে পৌঁছেছে। নদীটি ক্রমাগত ভরাট ও অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে বর্তমানে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। যা শহরের নিম্নাঞ্চলে কৃত্রিম বন্যা হিসেবে রূপ নেয়। এতে ভুক্তভোগী এলাকার মানুষকে দুর্গন্ধময় ও আবর্জনা মিশ্রিত পানিতে আবদ্ধ অবস্থায় বসবাস করতে হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের মে মাসে তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন খোয়াই নদী রক্ষায় একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে নদীটির সীমানা নির্ধারণের কাজ শুরু হয়। কিন্তু সীমানা নির্ধারণের কাজটি আধুনিক সদর হাসপাতালের পাশ থেকে হরিপুর পর্যন্ত হয়ে একপর্যায়ে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসক হবিগঞ্জবাসির প্রাণের দাবি খোয়াই নদী দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। ওই সময় মাছুলিয়া থেকে নাতিরাবাদ পর্যন্ত নদীর প্রায় তিন কিলোমিটার সীমানা নির্ধারণ করে লাল রং দিয়ে চিহ্ন দেওয়া হয়। একই মাসের ১৬ তারিখ থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেসময় মাছুলিয়া থেকে শায়েস্তানগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীর অংশ থেকে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পুরাতন খোয়াই নদীসহ খোয়াই নদীর জন্য প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয় এবং এটি প্রিএকনেক হয়েছে এমনটাই তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়। অত্যন্ত দুঃখজনক বিষয় ওই সময় তৎকালীন জেলা প্রশাসক বদলি হয়ে গেলে উচ্ছেদ অভিযান থেমে যায় এবং উদ্ধারকৃত অংশটুকু পুনরায় দখলে চলে যায়!
২০২৩ সালে পুরাতন খোয়াই নদীর অপেক্ষাকৃত ভালো থাকা অংশের একপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং ২০২৪ সালে নদীর আরো দুটি অংশ হবিগঞ্জ পৌরসভা পরিষ্কার করে যা শহরবাসীর জন্য অত্যন্ত আনন্দের।
স্মারকলিপিতে বলা হয়, আমরা আশা করি নির্মোহভাবে সীমানা চিহ্নিত করে দ্রুততার সঙ্গে দখল উচ্ছেদ করে নদীটি সংরক্ষন করা হবে। কোন অবস্থাতেই যেন অবৈধ দখলদাররা বৈধতা না পায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।
আমাদের ও নগরবাসীর দাবি, পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী সীমানা
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
সব মন্তব্য
No Comments