পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রবিবার দুপুর ২ টায় নগর ভবনের মাননীয় মেয়রের দপ্তর কক্ষে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা: এফ.এম জাহিদ, সাধারণ সম্পাদক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহবুবুর রহমান খান বাদশা ও সাধারণ সম্পাদক ডা. রকিব সাদী। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।
সাক্ষাৎকালে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ,রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হাফিজুর রহমান,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ,রামেক ছাত্রলীগের সাবেক সাধারণ ডা. মুমিনুল ইসলাম,রামেক ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল,সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments