পঞ্চগড় প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুনদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড়ে তারুণ্যের উৎসব শুরু হবে। ৩ জানুয়ারী হতে এ ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইন চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সফল ভাবে সম্পন্ন করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারন শাখার সহকারী কমিশনার মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments