স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, এ সরকারের আমলে সত্য বললে সত্য লিখলে নিস্তার নেই। এ সরকার একদলীয় সরকার, অবৈধ সরকার। এরা ভিন্নমত সহ্য করতে পারে না। এরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে খুন-গুমের পথ বেছে নিয়েছে।
শনিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে খিলগাঁও, সবুজ বাগ, মূগদা, লালবাগ, চকবাজার ও হাজারীবাগ থানা বিএনপি ও অংগসংগঠনের যৌথ সমন্বয়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের সরকার নয়। তাই জনগণ না খেয়ে মরে গেলেও এদের কিছু আসে যায় না। জনগণের রক্তের ওপর এরা টিকে আছে। সরকার যদি দেশের জনগণের জন্য ভালো কিছু করতো, গণতন্ত্র কুক্ষিগত করে না রাখতো তাহলে বিদেশীরা এ দেশ নিয়ে কথা সুযোগ পেতো না।
তিনি বলেন, এই আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নেই। নিজেরা আগুন সন্ত্রাস করে অন্যের ওপর দায় চাপানো তাদের পুরোনো স্বভাব। নিজেরা হত্যা করে বিরোধী দলের নেতাকর্মী আসামী করা তাদের পুরোনো অভ্যাস। এমনকি নিজেদের সভায় গুলি চালিয়ে বিরোধীদলকে ফাঁসাতেও তারা দ্বিধাবোধ করে না। তাই সবাইকে এই আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, যূবদলের খন্দকার এনামুল হক এনামুল, স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন, সাদ আহমেদ পাপ্পা সিকদার, শ্রমিক দলের বদরুল আলম সবুজ, কৃষক দলের হারুন সিকদার, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের হুমায়ুন কবিরসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments