স্টাফ রিপোটার: কিশোর-কিশোরীদের প্রজনন, যৌন ও মাসিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মেডিক্যাল হেলথ ক্যাম্প ও সামাজিক সচেতনতামূলক সভায় তারা নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনোরা কনফিডেন্সের পৃষ্ঠপোষকতায় রাজধানীর নর্থ সার্কুলার রোডে অবস্থিত মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুসরাত একা। সভায় বক্তৃতা করেন ইউএনডিপি’র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, সেফটি নেটের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ হাসান আবদুল্লাহ, কুজুকু ট্রাস্টের তারিক ভুঁইয়া (জুন), সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, অভিনেত্রী ও মডেল ফারজিন ফিরোজ নোভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মো. রিয়াজুল হক প্রমূখ।
সভার শুরুতে পরীবাগ, হাতিরপুল ও বাংলামোটর এলাকার বস্তিবাসী সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পিতা-মাতাসহ ৩৫০ জনের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। ‘আমরা আপনার কথা শুনছি’ শিরোনামে নারীদের নিয়ে বিশেষ সেশনটি পরিচালনা করেন কলামিষ্ট ব্যারিস্টার মিতি সানজানা। আর চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতার উপর অনুষ্ঠিত সেশনটি পরিচালনা করেন ভ্রমণকন্যা ডা. মানসী সাহা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলথ ক্যাম্পে অংশ নেওয়া ২৬৫ জন কিশোরী ও নারীর মাঝে দুই হাজার ২০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা বস্তিবাসী সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে স্বাস্থ্যকর অভ্যাস এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে কাজ করছে। নির্দিষ্ট সময় অন্তর এধরণের চিকিৎসা সেবা এবং সামাজিক সমস্যা রোধে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। বিভিন্ন ধরণের সহায়তাও দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments