কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বালু জাহাজ থেকে নদীতে পড়ে নিখোজ শাকিল গাজীর (২৩) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বিকাল সাড়ে তিনটায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মৃত শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।
জানা গেছে, শাকিল গাজী এম ভি তিশা-তাপসী জাহাজে শ্রমিকের কাজ করতেন। জাহাজ নোঙ্গর করার সময় রশি সিটকে তার মাথায় লাগলে সে নদীতে পড়ে নিখোজ হন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, ঘটনাটি শোনার পরপরই শনিবার রাত থেকে আমাদের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরে রবিবার বিকাল সাড়ে তিন টায় বাদুরতলী স্লুইজ সংলগ্ন নদীতে লাশ ভাসমান অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মার্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments