ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ জুয়ারি গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। জুয়ারিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার।
গ্রেপ্তার আসামিরা হলো-মো. হাসান আলী, মোহাম্মদ রাশেদ মিয়া, সোহেল মিয়া, জোহর আলী, আব্দুল করিম, আঙ্গুর মিয়া ও প্রমোদ সূত্রধর। তাদের সবার বাড়ি ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে।
একই রাতে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলো-মো. আলামিন, শফিকুল ইসলাম ও আজিজ মিয়া
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে তারা জুয়া খেলে আসছিল। পুলিশ তাদের ধরতে গেলে পালিয়ে যায়। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ধরমন্ডল ইউনিয়নের রাশিদা বেগমের বাড়িতে একটি জুয়ারি চক্র জুয়া খেলছে। অভিযান পচিালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments