স্টাফ রিপোর্টার: ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের সমস্যা সমাধানে বিরোধী দলের নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।
বিরোধী দলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে, তখন একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যিকার অর্থে দেশের জনগণের অধিকার রক্ষা করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে হবে।
আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন তিনি। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।
আমিনুল হক বলেন, এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন।
এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যার সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments