স্টাফ রিপোর্টার: জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপরে জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে পৌছালে জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান জার্মান রাষ্ট্রদূত।
জার্মান রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় এক বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা। বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কথা হয়েছে এসময়ে। আন্তরিক আমন্ত্রণের জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানকেও ধন্যবাদ জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত।
বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা এবং জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারনুলা নুজহাত উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments