সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(৫মার্চ) বিকেলে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অঙ্গন পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোতা মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সহ সভাপতি রুহুল আমীন সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জিয়া পরিবারসহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments