ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকা পৌঁছেছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে পার্লামেন্টারি স্কলার্স এন্ড পার্লামেন্টারিয়ান্স-এর ১৫তম ওয়ার্কশপ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের সাংসদগণ ও লর্ডগণের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠকহ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবস পালন, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্নে স্পীকার ঢাকা পৌঁছেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্পীকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments