পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার দুপুর ১.২০ মিনিটের দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী,মশিউরের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম এবং সৈয়দ আলী ও নূর।
স্থানীয়রা জানান,রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো। ট্রেনটি অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিলো এবং এই জায়গায় পর হওয়ার সময় কোন ধরনের হুইসেলও দেয়নি।
ফলে রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়ীটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয়। এই সময় পিকআপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিকআপের ড্রাইভার,হেলপারসহ আরো তিন জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান,এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান,রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে আশেপাশের রেলের জায়গালীজ দেয় না। নিয়ম অনুযায়ী রেল নাইনের দুইপাশে ২৫ ফিট জায়গা ফাঁকা রেখে কোন স্থাপনা তেরী হবে। তবে রেল কর্তৃপক্ষ এসব নিয়ম নীতির তোয়াক্তা না করে লীজ দেয়। ফলে রেললাইনের দুইধারে অসংখ্য দোকানপাট ও বাড়ী ঘর তৈরী করা হচ্ছে। ফলে এইসব দুর্ঘটনা ঘটছে।
আরেক স্থানীয় বলেন, রেল কর্তৃপক্ষর কোন কাজ থাকে না। বড় বড় অফিসার রেললাইন পরিদর্শন করে না। বসে থেকে বেতন খায়। তারা মাঠের বাস্তত চিত্র দেখে তাদের জমি লীজ দিলে অবৈধ স্থাপনা গড়ে উঠতো না। ফলে এমন দুর্ঘটনাও ঘটতো না।
তিনি আরো বলেন,আমরা স্থানীয়রা কেউ নিরাপদ নই। গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। শুধুমাত্র ফজরের সময় শান্তিতে মসজিদে নামাজ পড়তে যেতে পারি। বাকি সময় রাস্তা পারাপারে ঝুঁকি থাকে।
তিনি অভিযোগ করেন,রেলওয়ে কর্মকর্তাদের পকেটে শুধু টাকা গেলেই হলো তারা ভালোমন্দ না দেখে রেলের জায়গা গুলো অরক্ষিত রেখে লীজ প্রদান করছে
এলাকাবাসী দ্রুত এই স্থানে গেটম্যান নিয়োগ ও আশেপাশের অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments