স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভ্রাক) সম্পূর্ণভাবে চালুর বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে াালাপকালা এ কথা বলেন তিনি।
হাইকমিশনার জানান, গত সপ্তাহে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঢাকা আইভ্যাক একদিনের জন্য বন্ধ করা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা পুনরায় চালু করা হয়। বন্ধেন দিন যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্তিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসা, জরুরি ও বিশেষ প্রয়োজনীয় ভিসাসেবা চালু রাকার চেষ্টা করছে ভারত। এ লক্ষ্যে ঢাকা ছাড়াও খুলনা, সিরেট ও রাজশাহীর আইভ্রাক কেন্দ্রগুরো সীসিত পরিসরে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে চট্গ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেোপের ঘটনায় গুরুত্বর নিরাপত্তা উদ্বেগ তৈরী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments