ফরিদপুর অফিস: ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াশার কারনে নৌদুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
জানাগেছে, দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় এই রুটে নদী পারের অপেক্ষায় কয়েকশত যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ঘন কূয়াশার কারনে এই রুটে দুর্ঘটনা এড়াতে গতরাত ১টার দিকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হবে।
বর্তমানে এই নৌরুটে ১৫ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments