ডেস্ক রিপোর্ট: আজ সকাল ১১.৩০টায় ঢাকা জেলা নির্বাচন কমিশন অফিসে ঢাকা- ১৭ আসনে জাতীয় সংসদের শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কবি ও সম্পাদক অশোক কুমার ধর মনোনয়ন পত্র জমা দেন।
উক্ত মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য কানন আরা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কচি, ঢাকা- ১৭ আসনের প্রার্থী, পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার ধর, সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজ সেলিম, সম্পাদকণ্ডলীর সদস্য কে.জি মহিউদ্দিন বাদল, বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তমিজী, বিশিষ্ট কৃষিবিদ সালাউদ্দিন, আবু আহাদ, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম জামান, ড. নাজমুল করিম, ইদ্রিস আলী মোল্লা, নজরুল ইসলাম, আতাউর রহমান বাবুল, ঢাকা মহানগর কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, জয়নুল আবেদীন বাবলু, জীতেন ঘোষ, শাহিনা হক, লিটন ধর, সেন্টু আহমেদ প্রমুখ।
মনোনয়নপত্র জমাদান শেষে পার্টির কেন্দ্রীয় অফিসে ঢাকা মহানগর কমিটির সভাপতি এড. এম.এ গনি’র সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যাচাই-বাছাই এবং প্রতীক বরাদ্দ শেষে ঢাকা- ১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments