আনিছ আহমেদ ,শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতীতে আনোয়ার হোসেন নামে এক শ্রমিকদল নেতার উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ডিসেম্বর) সন্ধায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারে এঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলা শ্রমিকদলের একজন সদস্য ও হলদিগ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার সন্ধায় গজনী অবকাশ বিনোদন কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। রাংটিয়া বাজারে পৌছালে স্থানীয় শাহীন মিয়ার নেতৃত্বে কতিপয় বুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে তার মোটরসাইকেল ও তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে আনোয়ার হোসেন বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত দুর্বৃত্তদের কেউ গ্রেফতার হয়নি। শাহীন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments