সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর মাদারগঞ্জে জামাল উদ্দিন (৫৫) নামে এক হত্যা মামলার আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ জানুয়ারি (সোমবার) উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গ্রামে তার নিজ বাড়ীর পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী জামাল উদ্দিন জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ছোট ভাই মকবুল হোসেন (৪৫) কে মাটির ঢেলা ভাঙ্গার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৭ জানুয়ারী নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে জামাল উদ্দিনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত জামাল উদ্দিন ছোট ভাইয়ের হত্যা মামলার একমাত্র আসামী ছিলেন। এ ঘটনার পর থেকে জামাল উদ্দিন পলাতক ছিলেন বলে জানা যায়।
১৭ জানুয়ারী ভোরে প্রতিবেশী মোর্শেদা বেগম আম গাছের ডালে জামাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায়,লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ভিড় করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক যুগবার্তাকে বলেন,ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। সহোদর ছোট ভাই মকবুল হত্যা মামলার পলাতক আসামী ছিলেন জামাল উদ্দিন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments