নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: “ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবার ভিত্তি ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে রোববার (১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র হতে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কান্ট্রিলিড কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এডিবি’র অবসরপ্রাপ্ত টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী। মিডওয়াইফ জয়া রাণীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডেন্টাল সার্জন ডা. কাজিরুল ইসলাম ফাইহান, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,উপজেলা নার্সিং সুপারভাইজার মোছাঃ আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম(লাকি), শাহানাজ বেগম, ওয়ার্ড ইনচার্জ কুলসুম বেগম, মিডওয়াইফ রিক্তা রানা, প্রমুখ। এসময়, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশে^ প্রতি বছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। আলোচনা সভা শেষে নার্সেস ও প্রতিষ্ঠাতা মিস ফো¬রেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মোমবাতি জ¦ালিয়ে কেক কাটা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments