দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নিরুত্তাপ ভোটের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোটভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল টিউবয়েল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহেরুল ইসলাম তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা জলি কবিরাজ কলস প্রতীক নিয়ে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোনালী খাতুন আলেয়া হাস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ১০ ভোট।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কোন ভোট কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। দুপুর গড়িয়ে গেলেও কোন কোন কেন্দ্রে শতকরা ৩ ভাগ, কোন কেন্দ্রে ৫ ভাগ ভোট পোল হতে বা পড়তে দেখা গেছে। উপজেলার শ্যামপুর হাইস্কুল কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত শতকরা ৩ ভাগ ভোট পোল হতে দেখা গেছে। আবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কামালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও আলøারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল বা প্রক্সি ভোট দিতে দেখা গেছে। আবার অনেক কেন্দ্রে প্রার্থীদের এজেন্টও পাওয়া যায়নি। উৎসব বিমুখ ভোটে ভোটারদের উপস্থিতি না থাকলেও প্রক্সি বা জাল ভোটের কারনে ভোটের হার বেড়েছে এমনটি অনেকে মন্তব্য করেছেন অনেকে।
ভোটের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুলøাহ বলেন, দৌলতপুরে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আনন্দ জোয়ারে ভাসছেন। গতকাল বুধবার সকাল থেকেই নেতা-কর্মী ও ভোটাররা বিজয়ী প্রার্থীদের বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং করিয়েছেন মিষ্টিমুখ। কেউ প্রার্থীদের সাথে সেলফি তুলে আনন্দঘন মুহুর্তটি ধারণ করেছেন। আনন্দ শোভাযাত্রা নিষিদ্ধ থাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা বিজয়ী প্রার্থীদের বাড়িতে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোটের টুকি টাকি অভিযোগ অনুযোগ সেরে নিয়েছেন। তবে বিজয়ী প্রার্থীরা তা আমলে না নিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কোন ধরণের বিশৃঙ্খলা না করারও নির্দেশনা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
সব মন্তব্য
No Comments