স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আহবানে পণ্যবাহী নৌযানে লাগাতার কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রায় ৪৮ ঘন্টা পর কর্মসুচি স্থগিত করে কাজে ফিরেছে শ্রমিকরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নৌপরিবহন অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে রাত ৯টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম বলেন, আলোচনার পর শ্রমিকরা কর্মসুচি স্থগিত করে রাত থেকেই কাজে ফিরেছেন।
নৌযার শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, আলোচনা শেষে কর্মসুচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, চাদপুরে মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকান্ডে মাষ্টার সহ ৭ জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে এ কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments