দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গনরোধে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে পদ্মানদীর ধারে এলাকার সর্বস্তরের জনগন এ মানববন্ধনে অংশ নেয়। ‘ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গা রোধ চাই। সোনার মাটি সোনার দেশ, নদী ভেঙ্গে হলো শেষ’ এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম আনু ও উজ্বল হোসেনসহ ভূক্তভোগী এলাকার কয়েক হাজার মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া পদ্মানদী ভাঙ্গনের শিকার মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, ভুরকাপাড়া, হাটখোলাপাড়ার জনগন পদ্মার ভাঙ্গনরোধে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম এমপি’র সুদৃষ্টি কামনা করেন।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments