ডেস্ক রিপোর্ট: আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃষ্টিশীলতার প্রতীক। এই দিনটি বিশেষভাবে শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সরস্বতী পূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাসাবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। ভোর থেকেই পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দেবীর সামনে খাতা-কলম, বই রেখে আশীর্বাদ কামনা করে।
এদিন শিক্ষার্থীরা হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরিধান করে পূজায় অংশ নেয়। পূজা শেষে অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হয়। কোথাও কোথাও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও সামাজিক কার্যক্রমও দেখা গেছে।
ধর্মীয় নেতারা বলেন, সরস্বতী পূজা মানুষের মধ্যে জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
ইতিমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকাসহ সারেদেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
প্রতি বছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষমদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধন ও পূজা-অর্চণা করেন।
পূজা উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের কেন্দ্রীয় মন্দিরসহ হলের মাঠে ৭০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
ঢাকা রামকৃৃৃৃৃ্ৃষ মিশনে দেবীর আরাধনা হবে। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালি মন্দিরসহ মন্ডে মন্ডবে পূজার আয়োজন রয়েছে। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments