মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সকল কর্মকর্তা আমতলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন। এ সময় আমতলী প্রেসক্লাব আমতলী সাংবাদিক ইউনিয়ন, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষ পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, আমতলী পৌর জামায়াতের আমিন মোঃ নিজাম উদ্দিন, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি প্রমুখ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments