সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে জানালার গ্রিল কেটে সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ মার্চ) মধ্যরাতে জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি নাসিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন ওই বাসায় চুরির ঘটনায় প্রয়োগ করা চেতনানাশকে অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক মে. নাসিম উদ্দিন (৩৬), তার স্ত্রী শামসুন্নাহার (২৩) ও শাশুড়ি শবজান বেগম (৭০)।
স্থানীয়রা জানান, সংঘবদ্ধ একটি চক্র কৌশলে সন্ধ্যার দিকে রান্নাঘরের জানালা দিয়ে খাবারের সঙ্গে এবং রুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে রাখে। পরে এর প্রতিক্রিয়ায় রাতে পরিবারের লোকজন অচেতন হয়ে পড়লে চোর চক্র জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় বুধবার রাতেও সাংবাদিক নাসিম উদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটে। এর কয়েকদিন আগেও সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন শিমলাপল্লীর নিজবাসায়ও দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক নাসিম উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করেন, রাতে খাবার খেয়ে বিছানায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বারবার বমি হওয়ায় বাথরুমে যাওয়ার সময় অর্ধ-অচেতন অবস্থায় তিনি টের পান, কেউ একজন তার গলায় হাত দিয়ে দুইভরি ওজনের স্বর্ণের চেন নিয়ে যাচ্ছে, কিন্তু এর প্রতিবাদ করার মতো শারীরিক অবস্থা তার ছিল না। পরে দেখতে পান, জানালার গ্রিল কাটা এবং তার স্বামী ও মা অচেতন হয়ে পড়ে আছেন। এসময় তিনি কোনোরকমে চিৎকার দিলে চোর পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, অপারেশন থিয়েটারে ব্যবহৃত চেতনানাশক কোনো ওষুধ পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলে যে কেউ অজ্ঞান হয়ে পড়া স্বাভাবিক। মাঝেমধ্যে চেতনানাশক ওষুধে অজ্ঞান হয়ে পড়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, সবগুলো রোগীর ধরন একই। তবে কোন ওষুধে এসব করা হচ্ছে তা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করলে জানা যাবে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, সাংবাদিক নাসিম উদ্দিনের বাসায় চুরির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, চেতনানাশক ওষুধ স্প্রে করে কয়েকটি চুরির ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। চুরি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার জন্য বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments