সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ সমসাময়িক ঘটনা প্রবাহের উপর জামালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণতন্ত্রমঞ্চের শীর্ষ নেতা ও মাওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদ জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান তালুকদার বাদল এবং সঞ্চালনা করেন জেএসডি জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট সবুজ উদ্দিন তাজ।
এ সময় বক্তারা বলেন, সংবিধানকে ক্যাচি কাটা করে নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানানো ছাড়া সব করেছিলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। শেখ হাসিনাকে পুঁজি করে বাংলাদেশেকে নিয়ে চক্রান্ত করছে ভারতের মৌলবাদ সাম্প্রদায়িক মোদি সরকার।
এখনো এই সমাজে পুরনো পঁচা গলা চিন্তা বিদ্যমান রয়েছে। কারণ সাংবাদিক সাগর রুনির মত হত্যাকাণ্ডের ঘটনা আদালতে ১১৯ বার শুনানি হলেও চার্জ সিট প্রদান করা হয় নাই।
বক্তারা আরো বলেন, বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তাই এই সরকারকে সকল সিন্ডিকেটের দুর্গে হানা দিয়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments