বিশ্বিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ি ড. মাহবুবুর রহমান কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মিছিল নিয়ে ড. মাহবুবুর রহমান কলেজে হামলা করে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
জানাগেছে, ড. মাহবুবুর রহমান কলেজে হামলায় ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় রণক্ষেত্র পরিনত হয়। ড. মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা করলে সংঘর্ষে রুপনেয়। এসময় স্থানীয় সংষর্ঘে জড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে। এতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামা চলাকালীন ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। কলেজে বিভিন্ন আসবাবপত্র ও মালামাল নিয়ে দেযে দেখা গেছে।
এরআগে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ড. মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করে। এক পর্যায় বিক্ষোভ পড়ে সংঘর্ষৈ রূপ নেয়। হামলা চালায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভাংচুরের প্রতিবাদে দোষীদের গ্রেফতারে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে সোমবার বিক্ষোভের ডাক নেয়। এ ঘোষনায় সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়।
একপর্যায় মিছিল নিয়ে ড. মাহবুবুর রহমান কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট চালালে সংঘর্ষ ভয়াবহ আকার ধারন করে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments