ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, আনিসুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও নূর-ই-আলম চৌধুরী এমপি।
২৮ আগস্ট ২০২২ অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর ২০২২ অধিবেশন সমাপ্ত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্নসহ মোট ১,০২৩টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৬২ তে মুলতবী প্রস্তাবের সংখ্যা ১টি ও বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৬টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায় নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন। ২৮ আগস্ট ২০২২ পর্যন্ত প্রাপ্ত ১২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৬টি, পাসের অপেক্ষায় ৩টি ও উত্থাপনের অপেক্ষায় ৩টি।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments