বিশেষ প্রতিনিধি: দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়ন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফর ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
১৬ মে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাগরিক সংবর্ধনার প্রস্ততি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টার দিকে পাবনা সার্কিট হাউস সংলগ্ন চাঁদমারি মোড়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল এবং পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন ও সাধারণ সম্পাদক শামীম ইসলামের নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিড়ি শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পাবনা সফরকে ঘিরে পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে পাবনা। ব্যানার ফেস্টুনে ভরে গেছে সড়ক-মহাসড়ক। উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের ব্যানার ফেস্টুনে ভরে গেছে শহরের বিভিন্ন অলিগলি।
মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। বিকেল ৩টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন বলেন, নিজ জেলা পাবনায় মহামান্য রাষ্ট্রপতির আগমনে আমরা পাবনাবাসী আনন্দে উদ্বেলিত। মুজিবাদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিক ও মেহনতী মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে জাতির পিতার লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments