স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি অন্তবর্তীকালীন সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তারা এনজিও নিয়ে কাজ করেছেন। আরেকজন আছেন শিক্ষক। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। বারংবার বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে বসুন, ডাকুন। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। আমরা অভিজ্ঞতার আলোকে সুপরামর্শ দিতে পারতাম। কিন্তু তারা শুনছেন না। পরামর্শ নিতে অসুবিধা কোথায়?
বুধবার দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত ডেঙ্গু সচেতনতা রোধে লিফলেট বিতরণের ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ অতিষ্ঠ। কিছুতেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসনসহ নানান জায়গায় পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এখনও বিদ্যমান। এসব সিন্ডিকেট না ভাঙ্গতে পারলে গণঅভ্যুত্থানের শতভাগ সফলতা আসবে না। এসব সমস্যা নিরসনে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি বলেন, বিএনপি জনগণ কর্তৃক সৃষ্টি। তাই জনগণের যখন বিপদে পড়ে, অশান্তিতে থাকে তখনই বিএনপি তাদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে বন্যার সময় আমরা সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টির জন্য এখনও বিএনপি কাজ করে যাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি খালিদ হাসান জ্যাকি, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণকালে প্রচার দলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, সহসভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা প্রকাশনা রুহুল আমিন, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট এবং হাজারিবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments