খুলনা অফিস: উপকূলকে পিছিয়ে রেকে জাতীয় অগ্রগতি অসম্ভব বলে উল্লেখ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম উপকূলের জনগণ সবসময় বৈষম্যের শিকার। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দূর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। অবস্থায় ওই অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষা ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে।
রবিবার খুলনা অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে উন্নয়ন সংস্থা লিডার্স, অনির্বাণ লাইব্রেরি এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত নাগরিক সংলাপে তারা এ সব কথা বলেন। অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি ডা. বাসুদেব রায়ের সভাপতিত্বে ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র-এর সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মণ্ডল, অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কোষ্টাল ভয়েসের কৌশিক দেন, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ইউপি সদস্য শংকর বিশ্বাস, যুবনেতা প্রদীপ দত্ত, সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, পরিবেশ কর্মী উত্তম সরকার, নদী কর্মী আলাউদ্দিন মোড়ল, সংস্কৃতি কর্মী গৌরাঙ্গ বিশ্বাস প্রমুখ।
সংলাপে বক্তারা বলেন, আইলা, আম্পান, ইয়াসসহ একের পর এক দুর্যোগের কারণে ওই অঞ্চলে জীবন-জীবিকার ঝুঁকি বেড়েছে। যে কারণে সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। দুর্যোগ ও লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে একাধিক প্রকল্প নেওয়া হলেও তার বাস্তবায়ন কাজ চলছে ধীরগতিতে। যে কারণে উপকূলীয় জনপদে সংকট বাড়ছে। তাই পরিবেশকে চিন্তার কেন্দ্র বিন্দুতে রেখেই পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ইতোমধ্যে গৃহীত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের পাপাশি নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।
উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উপকূলজুড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপকূলে বৃক্ষ রোপন কর্মসূচী সম্প্রসারণ ও সুন্দরবন সুরক্ষার কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদ-নদী ও জলাশয় রক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত ও জনসচেতনতা বাড়াতে হবে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় দ্রুত উপকূল উন্নয়ন বোর্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments