উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে । ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা । এ উপলক্ষে পায়ে হেঁটে ওয়াকাথনে অংশ গ্রহণ কারেন উপস্থিত অতিথিবৃদ্ধ। মুক্ত আড্ডায় উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা । বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক মানেজার সমির চন্দ্র হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, গুঞ্জন সংগীত একাডেমির পরিচালক মোঃ ফরিদ হোসেন রানা, পূর্ব ধামসর নুরানি হাফেজী মাদ্রাসা
কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, জুলাই ২০২৪ গনঅভ্যুত্থানের যোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন, আল সাকিব, আল আমিন, আব্দুল্লাহ আল রাফি, আরাফাত, ইশরাত জাহান সুমাইয়া, লিজা আক্তার, আদিবা নাফিসা, আখি মনি, প্রীয়াংকা দত্ত সহ অনেকে। অনুষ্ঠান শেষে সমাজ সেবা অফিসের কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২জন ইউনিয়ন কর্মীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments