ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সমুন্নত রাখার আহবান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ ৬ জানুয়ারি ডিইউজের অনুষ্ঠিত সভায় গণমাধ্যম কর্মী আইনের অন্যান্য অসঙ্গতি সম্পর্কেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী পরিষদের সভায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এ সভায় অংশ নেন সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, সলিমুল্লাহ সেলিম, এ এম শাহজাহান মিয়া, জুবায়ের রহমান চৌধুরী।
সভায় সিদ্ধান্ত সমুহ হলো আগামী ৩১ জানুয়ারি দ্বিবার্ষিক সাধারণ সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এবং আগামী ১৯ জানুয়ারির মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে।
ডিইউজের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আজ গণমাধ্যমে পাঠানো বার্তায় এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments