বশেমুরবিপ্রবি প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৫০১নং কক্ষে বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ “বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা চর্চা”।
এ সময় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষাকে শক্তিশালী করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা হলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় বাংলা এখনও অবহেলিত রয়েছে। উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার বৃদ্ধির জন্য সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে এগিয়ে আসতে হবে।
প্রবন্ধ উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ বাংলাদেশে উচ্চ শিক্ষায় বাংলা ভাষার চর্চা নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মাতৃভাষায় যদি উচ্চ শিক্ষা অর্জন করা যেত, তাহলে শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতার বিকাশ ঘটতো এবং নতুন কিছু উদ্ভাবনে মনোনিবেশ করতে পারতো। উন্নত বিশ্বের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের মাতৃভাষাকেই প্রাধান্য দিয়ে থাকে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সরাফত খান প্রমুখ ও কবিতা আবৃতি করেন শিশু মিষ্টি সৃজিতা। আলোচনা সভা সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস।
উলেখ্য, এর আগে উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের সকল হল, বিভিন্ন বিভাগ এবং সংগঠনসমূহ।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments