স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার নির্দেশ মেনে সাধারণ মানুষের সঙ্গে মিশে নৌকা মার্কায় ভোট চাইতে যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খাঁন নিখিল। একই সঙ্গে আওয়ামী লীগের দৃশ্যমান উন্নয়ন চিত্রগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের রানীমহল সিনেমা হল মিলনায়তনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পলিন। এদিন এক হাজার হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন উপলক্ষে এ কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মঈনুল হোসেন খাঁন নিখিল বলেন, শেখ হাসিনার নির্দেশ দেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। এছাড়া দেশের সার্বিক প্রেক্ষাপট ও প্রয়োজনে আগামি জাতীয় নিবার্চনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশ আজ উন্নয়নের চরম শিখরে। আর বিএনপি একটি সন্ত্রাসী দল। দেশের উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করার লক্ষ্যে তারা নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা দেশের মধ্যে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। এদিকে ১০ ডিসেম্বরের পরে নাকি খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে। তাই বিএনপি’র সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে ১০ তারিখে যুবলীগের নেতাকর্মীরা মাঠে থেকে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, সত্যিকার অর্থে অসহায়-হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৬৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমান, ও সাধারণ সম্পাদক আবু জাফর, ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রাসেল ভূঁইয়া, ৬৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল আরিফ ও সাধারণ সম্পাদক এস এম সোহেল প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments