স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শুক্রবার ( ০৬ ডিসেম্বর) সকাল ১০টায় এক ঐতিহাসিক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত যুব শ্রমিক অংশগ্রহণ করেন। শ্রমিক অধিকার আদায়, যুব নেতৃত্ব বিকাশ, এবং নৌযান খাতের সংকট মোকাবিলায় এই সমাবেশ একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের জনাব মোঃ শাহ আলম ভূইয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। সঞ্চালনা করেন আইটিএফ যুব কমিটির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি তালেম উল্লাহ ফকির,বাহারুল ইসলাম বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাইদ, ক্যাপ্টেন মোঃ জসিম উদ্দিন, প্রকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম, অর্থ সম্পাদক একেএম হাবিবুল্লাহ বাহার, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএ রহমান, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, আইউব খান, প্রচার সম্পাদক এইচএম আনিসুর রহমান, কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম, মোঃ মামুন ভূইয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বাবলু , ভারত প্রটোকল কমিটির সভাপতি মোঃ আমানউল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, অর্থ সম্পাদক আসাদুজ্জামান, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়শন নারায়নগঞ্জ শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু, বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাঘাবাড়ী শাখার সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াজ উদ্দিন রুবেল, যুব নেতা মোঃ ওসমান গনি, মোঃ শেখ ফরিদ, মোঃ ফজলুল আজিম, মাসুম খান হৃদয়, ফয়সাল মাহমুদ জয় খান, ক্যাপ্টেন নুর আলী, মোঃ নুরুল আলম, মোঃ নাজমুল হোসেন পিয়াস কাজী, মোঃ ইমরান হোসেন, মোঃ সাহাবুদ্দিন সিকদার, আরমান উল্লাহ, সোহেল রানা, রাসেল রাজ, আরমানউল্লাহমোঃ আজিজুল্লাহ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আশিক, মোঃ পাপ্পু সিকদার, মোঃ শাহাবুদ্দিন সিকদার প্রমুখ।
প্রধান বক্তা চৌধুরী আশিকুল আলম বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ে যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে। তাদের দক্ষতা ও শক্তিকে কাজে লাগিয়ে আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করব।”
সভাপতি মোঃ শাহ আলম তার বক্তব্যে বলেন, “শ্রমিক অধিকার আদায়ে যুব নেতৃত্বের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। আজকের সমাবেশ শ্রমিক আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
সমাবেশে প্রায় ১,০০০ যুব শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমিকরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এবং একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন। সমাবেশটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শ্রমিক অধিকার আদায়ে শীঘ্রই আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।
উৎসবমুখর পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়। নেতৃবৃন্দ শ্রমিকদের ধৈর্য, একতা, এবং সংগ্রামী চেতনার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments