ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র নেতৃবৃন্দ আজ ২৭ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের মেয়াদের প্রায় শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফর বিশেষ তাৎপর্য বহন করছে। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে যেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লংঘিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এ প্রসঙ্গে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপানের সঙ্গে যে ত্রিদেশীয় সমঝোতার কথা শোনা যাচ্ছে সেটিও বেশ উদ্বেগজনক। বিশেষ করে, মার্কিন সাম্রাজ্যবাদের এশিয়াভিত্তিক সামরিক অভিলাষ বাস্তবায়নের অংশ হিসেবে ইন্দো প্যাসিফিক কৌশলগত প্রকল্প বাস্তবায়নের জন্য চট্টগ্রামের মাতারবাড়িতে জাপান যে গভীর সমুদ্র বন্দরটি তৈরি করেছিল তাকে চট্টগ্রামের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্ব রাজ্যের সাথে সংযুক্ত করা এবং এর সহায়ক হিসেবে মার্কিনের দীর্ঘদিনের ইচ্ছানুযায়ী বাংলাদেশে একটি মার্কিন নৌ ঘাঁটি স্থাপন ইত্যাদি জাপান সফরকালে আলোচিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এটি সম্পন্ন হলে, তা হবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকিস্বরূপ। এ ধরনের চুক্তি বা সমঝোতা হবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে সাম্রাজ্যবাদী শক্তির কাছে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এভাবে বিকিয়ে দেয়ার প্রচেষ্টা কখনো শুভ হবে না। বাংলাদেশের জনগণ এ ধরনের চক্রান্ত প্রতিহত করবে।
সিপিবি নেতৃবৃন্দ এ ধরনের সমঝোতা থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ এ বিষয়ে সচেতন দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments