রংপুর অফিস: ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।
সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ (বৃহস্পতিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি।
আরাজী কদমতলা গ্রামের মো. আছর উদ্দিন বলেন, মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ কুয়াশায় কিছু দেখা যায় না। এমন থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।
বাসচালক ইউসুফ আলী বলেন, গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, কখন যেন দুর্ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেটে ভাত জুটবে না, এজন্য বের হয়েছি।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ (বৃহস্পতিবার) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কাল আরো কমার সম্ভাবনা রয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments