ডেস্ক রিপোর্টঃ ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সিদ্বেশ্বরী মন্দিরের পার্শবর্তী ভবনে রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)-এর এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জনাব মো: ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম-এর পরিচালনায় উক্ত কর্মীসভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হন আলীমুদ্দীন আহমদ রবিন, সদস্য সচিব রাহাত কামাল, সদস্য মানিক কুমার সাহা, অনুপ কুমার সাহা, শামীম আহমেদ, আরিফুজ্জামান আরিফ, কাজী আব্দুল মোতালেব জুয়েল প্রমুখ।
এসময় বিদায়ী সভাপতি জনাব ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা যে উদ্দেশ্যে আরপিএসএফকে রাজশাহী পলিটেকনিকের ছাত্রদের কাছে নিয়ে যেতে চেয়েছি, সেই লক্ষ্য-উদ্দেশ্যে অবিচল থাকতে হবে। অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বিরুদ্ধাচারণ করবে। এতে বিচলিত না হয়ে শিক্ষার্থীদের পাশে থাকার যে প্রতিজ্ঞা আরপিএসএফের কর্মীরা নিয়েছে তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। আরপিএসএফ প্রতিহিংসার শিক্ষা দেয় না বরং সম্প্রীতির শিক্ষা দেয়।’
বিদায়ী সাধারণ সম্পাদক নবাগতদের উদ্দেশ্যে আরপিএসএফ-এর ইতিহাস তুলে ধরে বলেন, ‘ রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF) রাজশাহী পলিটেকনিকের প্রাক্তন ছাত্রদের প্রথম সংগঠন। এখন তো অনেক সংগঠন হয়েছে। এটা দোষের কিছু নয়। আমি সকল সংগঠনকেই সাধুবাদ জানাই। তবে অন্যান্যদের থেকে আমাদের আরপিএসএফ-এর মোটাদাগে পার্থক্য রয়েছে। আরপিএসএফ-এর জন্ম কেবলমাত্র গেট টুগেদার করা কিংবা স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য হয়নি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে রাজশাহী পলিটেকনিক ছাত্রদের কল্যাণে, নীতি-নৈতিকতার অনেক বিষয়াদি রয়েছে যা আমাদের অন্যান্যদের থেকে অনন্য হিসাবে রেখেছে। আপনারা সাংগঠনিক নীতি-নৈতিকতার উপরে দাড়িয়ে আরপিএসএফ-এর সেই লক্ষ্য-উদ্দেশ্যে কাজ করে যাবেন। সে যাত্রায় প্রাক্তন আমাদের সবাইকে আরপিএসএফ পাশে পাবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সহ-সভাপতি জনাব মো: মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাদুল মল্লিক, কোষাধক্ষ্য জনাব ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments