দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২.০১টায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার-এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার-এর নেতৃত্বে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর গতকাল সোমববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ লালু ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। আলোচনা শেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments