ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই।
পৃথিবীতে এখন মানবতা বিরোধী বস্তুবাদী রাজনৈতিক ধারা এবং ধর্মের নামে অধর্মের উগ্রবাদী ধারার রাজনীতি চলছে। এই দুই ধারা থেকে রাষ্ট্র, জীবন, স্বাধীনতা ও অধিকারকে মুক্ত করতে হলে মানববতার রাজনীতি করতে হবে। তিনি বলেন, মানববতার রাজনীতির বিপরীতে একক গোষ্ঠীর রাজনীতি সেটা ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে অথবা বস্তুবাদী জাতীয়তাবাদীর চেতনার ধারায় চলে সেগুলো মানুষের রাজনীতি নয় বরং মানবজীবন বিরোধী। খুন, জুলুম, অবিচার, শোষণ আর মিথ্যার রাজনীতি। তিনি বলেন, ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। প্রকৃত ইসলাম মানুষকে ভালোবাসা, কল্যান ও রক্ষার কথা বলে। তবে বর্তমানে ইসলামের নামে বিপরীত ধারার রাজনীতি চলছে। ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র সেটা রাষ্ট্র, ধর্ম এবং জীবনের জন্য ধ্বংসাত্মক। ইনসানিয়াত বিপ্লবের উপর দ্বীনের, মিল্লাতের মানবতার দায়িত্ব অর্পিত। তাই ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন প্রকৃত মানুষ হিসেবে অপরাজনীতি, বস্তুবাদ বা অধর্ম উগ্রবাদকে কখনো ভোট দিতে পারেনা। তাই দেশ ও স্বাধীনতার স্বার্থে মানুষ মানবতাকেই বেছে নিবে। তাই আগামী নির্বাচনে ৩শ আসনেই ইনসানিয়াতকে ভোট দিয়ে ইনসানিয়াতের রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমগ্র পৃথিবীকে মানবতার পৃথিবীতে পরিণত করতে হবে। তিনি
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কলেজ মাঠে ইনসানিয়াত বিপ্লব আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন হাদিস বিশারদ ও তফসিরকারখ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। অনুষ্ঠানে জেলা ইনসানিয়াত বিপ্লবের সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হার রাহবার, প্রেসিডিয়াম সদস্য আরেফ সারতাজ, আবু আরার চিস্তি, অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ প্রমূখ। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ভক্ত-আশেকানসহ দলীয় নেতাকর্মী অংশ নেয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments